1. news@gmail.com : news :

স্বচ্ছতা, স্থিতিশীলতা এবং মূলধন শক্তিশালী করার বিষয়ে সাউথইস্ট ব্যাংকের দৃঢ় অঙ্গীকার

  • Update Time : Monday, June 2, 2025

সাউথইস্ট ব্যাংক পিএলসির ৭৬৭তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে, যা ব্যাংকটির রূপান্তর যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সম্প্রতি (২৯ মে) অনুষ্ঠিত এ সভায় ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের প্রথম তিন মাসের (কোয়ার্টার ওয়ান) অনিরীক্ষিত ফলাফল পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

ব্যাংকের ভবিষ্যৎ সমৃদ্ধির কথা চিন্তা করে পর্ষদ সভায় সিদ্ধান্ত হয় যে, ব্যাংকের বছরের পুরো মুনাফা দিয়ে শ্রেণীকৃত ঋণের বিপরীতে প্রয়োজনীয় সংরক্ষণ (প্রভিশন) রাখা হবে, আন্তর্জাতিক মানের ব্যাংকিং নীতি অনুসরণ করে ঋণ শ্রেণীকরণ করা হয়েছে, এজন্য ব্যাংকের আর্থিক ভিত্তি মজবুত করতে ২০২৪ সালের মুনাফার প্রায় পুরোটা প্রভিশন করায় পর্ষদ এ বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ প্রদানের সুপারিশ করেনি। এই সিদ্ধান্ত ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মেনে চলা এবং ভবিষ্যতের জন্য টেকসই পথ তৈরি করবে বলে বিশ্বাস করে সাউথইস্ট ব্যাংক পিএলসি.।

সুসংহত নেতৃত্ব এবং অভিন্ন লক্ষ্য নিয়ে সাউথইস্ট ব্যাংক পিএলসি. ধীরে ধীরে দেশের অন্যতম নির্ভরযোগ্য ও টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। পর্ষদ মনে করছে, ব্যাংকের আর্থিক ভিত্তি সুদৃঢ় করতে কিছুটা সময় লাগবে। এজন্য একটি পরিকল্পিত ও স্বচ্ছ রূপান্তর প্রক্রিয়া অনুসরণ করা হবে, যার দ্বারা শেয়ারহোল্ডারগণ ভবিষ্যতে উপকৃত হবেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এম. এ. কাশেম এই বোর্ড সভায় সভাপতিত্ব করেন। সভায় ভাইস চেয়ারপারসন মিসেস রেহানা রহমান, ব্যাংকের পরিচালকবৃন্দ- আজিম উদ্দিন আহমেদ, জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, আলমগীর কবীর, এফসিএ, নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, মোঃ রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিনিধি), মোঃ নুরুল ইসলাম (সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি), স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, স্বতন্ত্র পরিচালক ড. মোঃ মুজিবুর রহমান (পিএইচডি), আবিদুর রহমান চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এবং কোম্পানি সচিব – মামুনুর রশিদ, এফসিএস অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It