1. news@gmail.com : news :

ডিজিটাল ব্যাংকিং সেবায় পুরস্কার পেল ইসলামী ব্যাংক

  • Update Time : Thursday, May 15, 2025

নিজস্ব প্রতিনিধি:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘সেলফিন’ অ্যাপের মাধ্যমে প্রতিবন্ধীবান্ধব ব্যাংকিং সেবাপ্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অভিগম্য ডিজিটাল ব্যাংকিং সেবা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) অডিটোরিয়ামে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর উদ্যোগে গ্লোবাল অ্যাকসেস্যাবিলিটি অ্যাওয়ারনেস ডে-২০২৫ উদযাপন অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত্র প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ইসলামী ব্যাংকের পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমানের নিকট এ পুরস্কারের ক্রেস্ট হস্তান্তর করেন।

এসময় তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম ও মোঃ মোশাররফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It