1. news@gmail.com : news :

ইবনে সিনা ফার্মার চাকরিচ্যুত কর্মীদের নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য

  • Update Time : Sunday, May 4, 2025

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি সাম্প্রতিক সময়ে চাকরিচ্যুত কর্মীদের বিষয়ে বিবৃতি পাঠিয়েছে গণমাধ্যমে। এতে উল্লেখ করা হয়েছে, ইবনে সিনা ফার্মার মার্কেটিং বিভাগের কিছু ফিল্ডফোর্স এর অর্থ আত্মসাৎসহ কোম্পানীর সার্ভিস রুলস পরিপন্থি কার্যক্রম ও চাকুরীর শর্ত ভঙ্গ করায় কোম্পানীর বিধিমাফিক চাকুরি অবসান হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অবসায়নকৃত কয়েকজন প্রাক্তন ফিল্ডফোর্স তাদেরকে চাকুরিতে পুনর্বহাল করার জন্য কোম্পানীর চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন যা কোম্পানীর পরিচালনা পর্ষদ কর্তৃক গঠিত ‘রিভিউ কমিটি’ এর মাধ্যমে রিভিউ চলমান।

ইতোমধ্যে উক্ত ব্যক্তিবর্গের মধ্যে কেউ কেউ নানাভাবে (অনলাইনে ও অফলাইনে) কোম্পানী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচার, অপপ্রচার ও বিষোদগার করার পাশাপাশি ভয়-ভীতি এবং হুমকি প্রদর্শন করে যাচ্ছেন। এ প্রেক্ষিতে কোম্পানীর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

এমতাবস্থায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কোম্পানীর মূল্যবোধ ও সুনাম রক্ষায় সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছে।

দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত স্বনামধন্য ওষুধ উৎপাদন ও বিপননকারী প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It