1. news@gmail.com : news :

এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষণা

  • Update Time : Monday, October 5, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুডস লিমিটেড গত ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ২ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডাররা।

রোববার (০৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১৪ টাকা ২১ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৬ টাকা ৪১ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ৬৪ টাকা ৮৯ পয়সা। আগের বছর তা ছিল মাইনাস ৫৯ টাকা ১৬ পয়সা।

গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) ছিল ২৪১ টাকা ৯৭ পয়সা। আগের বছর যা ছিল ১১৮ টাকা ৯৯ পয়সা।

আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ অক্টোবর ২০২৬।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It