1. news@gmail.com : news :

মার্কিন তিন গোয়েন্দা সংস্থার তথ্যভান্ডারে সাইবার হামলা

  • Update Time : Wednesday, November 25, 2026

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএসহ দেশটির তিনটি গোয়েন্দা সংস্থার তথ্যভান্ডারে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে কিছু অগোপনীয় তথ্য ফাঁস হয়েছে। তবে হামলায় গোপনীয় নথিপত্রের নিরাপত্তা বিঘ্নিত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে। একই সঙ্গে অন্যান্য কেন্দ্রীয় সরকারি সংস্থার তথ্যও ফাঁস হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ।

হামলার শিকার অন্য দুটি সংস্থা হলো ন্যাশনাল জিওস্পেশাল-ইন্টেলিজেন্স এজেন্সি এবং অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স। সংস্থাগুলোর উন্মুক্ত উৎসের তথ্য বিশ্লেষণব্যবস্থায় হ্যাকাররা অনুপ্রবেশ করে। তবে ঠিক কী ধরনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, সমস্যাটির সমাধান করা হয়েছে।

হামলায় আর্টেক্স নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি হ্যাকিং টুল ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের শুরুতে এক চীনা প্রকৌশলী এটি তৈরি করেন। পরে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানে সাইবার হামলায় টুলটি ব্যবহারের তথ্য পাওয়া যায়।

তদন্তকারীরা এখনো হামলাকারীদের শনাক্ত করতে পারেননি। তবে প্রাথমিক কিছু আলামতে চীনের সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং চীন বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি সরকারি সংস্থায় সাইবার নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটেছে। গত সপ্তাহে এফবিআইয়ের জাতীয় অপরাধ তথ্যভান্ডারে হামলার বিষয়টি সামনে আসে। একই সময়ে দেশটির কৃষি বিভাগেও নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় কয়েকটি অভ্যন্তরীণ অ্যাপ্লিকেশন বন্ধ রাখতে হয়।

এসব ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যে জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন বলেছেন, সাইবার হামলা ও নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য নতুন নয়। সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়মিত প্রক্রিয়ায় এসব পরিস্থিতি মোকাবিলা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It