1. news@gmail.com : news :

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭

  • Update Time : Wednesday, November 25, 2026

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৪টি মামলা হয়েছে। অভিযানে বিদেশি পিস্তল, গুলি, হাতবোমা, ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৪৩, ওয়ারীতে ৬০, মতিঝিলে ৬৪, তেজগাঁওয়ে ১০০, মিরপুরে ১১৭, গুলশানে ৪১ এবং উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি, পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা ও বিস্ফোরিত তিনটি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া এক লিটার কাঁচা পেট্রল, ৫২২টি ইয়াবা, আট বোতল বিদেশি মদ, এক হাজার টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It