অগ্রণী ব্যাংক পিএলসি.-এর মালিকানাধীন অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি.-এর ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ১২টায় অগ্রণী ব্যাংক পিএলসি.-এর বোর্ডরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি.-এর চেয়ারম্যান এবং অগ্রণী ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পারসুমা আলম।
সভায় অগ্রণী ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের পরিচালক ও প্রতিনিধি মুজাফফর আহম্মদ, এফসিএমএ উপস্থিত ছিলেন।
এছাড়া অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি.-এর পরিচালক দীপক কুমার বিশ্বাস, মো. মশিউর আলী, মো. আবুল বাশার ও রূবানা পারভীন সভায় অংশগ্রহণ করেন।
সভায় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাহিদুল হক, কোম্পানি সচিব মো. আব্দুল করিম শেখসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হয়।
অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি.-এর কার্যক্রমের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন ও ব্যবসায়িক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply