1. news@gmail.com : news :

মধুমতি ব্যাংকের ১২ হাজার কোটি টাকার ডিপোজিট অর্জনের মাইলফলক

  • Update Time : Sunday, September 27, 2026

১২ হাজার কোটি টাকার ডিপোজিট মাইলফলক অর্জন করেছে মধুমতি ব্যাংক পিএলসি।

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে, ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সাফল্য উদযাপন করা হয়।

মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ মিসেস সুলতানা জাহান, মিসেস তানজিমা বিনতে মোস্তফা, মোঃ মাহবুবুর রহমান, তানভীর আহমেদ মোস্তফা, মিসেস সৈয়দা শারমিন হোসেন, স্বতন্ত্র পরিচালকবৃন্দ মোঃ শফিকুল আলম ও মনজুরুল আহসান বুলবুল, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মোঃ সফিকুর রহমান, ভিপি ও কোম্পানি সেক্রেটারি মোঃ রেজাউল করিম, এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে ডিপোজিট সংগ্রহে ব্যাংকের ধারাবাহিক অগ্রগতি, গ্রাহক আস্থা এবং সুশাসনভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের প্রতি প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ডিমের বাজার স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪১৩তম সভা অনুষ্ঠিত শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩ লাখ ৮৯ হাজার ৭২৪ শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে বিচারপতি আজিজুল হক ও নুরজাহান বেগম ডিজিটাল উদ্ভাবনে প্রজেক্ট অব দ্য ইয়ার পুরস্কার পেল ইউসিবি ৩১ বছর পূর্তি উদযাপন করলো আল-আরাফাহ ইসলামী ব্যাংক অগ্রণী এসএমই ফাইন্যান্সের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মধুমতি ব্যাংকের ১২ হাজার কোটি টাকার ডিপোজিট অর্জনের মাইলফলক এপেক্স ফুটওয়্যারের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা এনআরবি ব্যাংকের ইয়ার-টু-ডেট ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It