এনআরবি ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ব্যাংকের ইয়ার-টু-ডেট ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন।
ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খানের সভাপতিত্বে দিনব্যাপি সভার কার্যক্রম পরিচালনা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিনহাজ শহীদ, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মোঃ সেলিম, স্বতন্ত্র পরিচালকবৃন্দ ফেরদৌস আরা বেগম, প্রফেসর শরীফ নুরুল আহকাম এবং জনাব এস কে মতিউর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আনোয়ার উদ্দিন এবং কিমিয়া সাদাত উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. রাশিদুল হুদাসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিম, সকল শাখা ব্যবস্থাপক ও করপোরেট হেড অফিসের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় চলতি বছরের ত্রৈমাসিকে বিভিন্ন শাখা ও বিভাগসমূহের অর্জিত ব্যবসার অগ্রগতি নিয়ে বিষদ আলোচনা করা হয় এবং লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে প্রয়োজনীয় পরিপালন বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply