1. news@gmail.com : news :

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়ে নতুন পথে আইপিডিসি

  • Update Time : Sunday, September 27, 2026

শেয়ারবাজারের আর্থিক খাতে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবার ইসলামী শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসায় প্রবেশের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের মাধ্যমে বিষয়টি জানিয়েছে আইপিডিসি ফাইন্যান্স।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ‘ইসলামিক ফাইন্যান্স উইং’ প্রতিষ্ঠার মাধ্যমে শরিয়াভিত্তিক অর্থায়ন কার্যক্রম পরিচালনা করবে আইপিডিসি। তবে এই ব্যবসা শুরু করার আগে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে প্রতিষ্ঠানটিকে।

নীতিগত অনুমোদনের পর কার্যক্রম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে আইপিডিসির স্মারক ও সংঘবিধিতে প্রয়োজনীয় সংশোধন করা হবে। একই সঙ্গে একটি স্বাধীন শরিয়া সুপারভাইজরি কমিটি গঠন এবং পৃথক ইসলামিক ফাইন্যান্স বিভাগ প্রতিষ্ঠা করা হবে।

শরিয়াভিত্তিক অর্থায়নের তহবিলও প্রচলিত অর্থায়নের তহবিল থেকে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। এ জন্য পৃথক হিসাবরক্ষণ ব্যবস্থা চালুর পাশাপাশি ইসলামী অর্থায়নের জন্য নির্ধারিত নীতিমালা ও কার্যপদ্ধতির নির্দেশিকাও বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটি।

আইপিডিসি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্তগুলো পূরণ করার পর ইসলামী শরিয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরুর জন্য চূড়ান্ত অনুমোদনের আবেদন করা হবে। ফলে নীতিগত অনুমোদন পাওয়া গেলেও এখনই নতুন এই কার্যক্রম শুরু করতে পারছে না প্রতিষ্ঠানটি।

চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর কার্যক্রম শুরু হলে প্রচলিত অর্থায়ন ব্যবসার পাশাপাশি শরিয়াভিত্তিক অর্থায়ন সেবাও দিতে পারবে আইপিডিসি ফাইন্যান্স। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির অর্থায়ন সেবার পরিধি আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ডিমের বাজার স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪১৩তম সভা অনুষ্ঠিত শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩ লাখ ৮৯ হাজার ৭২৪ শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে বিচারপতি আজিজুল হক ও নুরজাহান বেগম ডিজিটাল উদ্ভাবনে প্রজেক্ট অব দ্য ইয়ার পুরস্কার পেল ইউসিবি ৩১ বছর পূর্তি উদযাপন করলো আল-আরাফাহ ইসলামী ব্যাংক অগ্রণী এসএমই ফাইন্যান্সের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মধুমতি ব্যাংকের ১২ হাজার কোটি টাকার ডিপোজিট অর্জনের মাইলফলক এপেক্স ফুটওয়্যারের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা এনআরবি ব্যাংকের ইয়ার-টু-ডেট ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It