1. news@gmail.com : news :

জাতিসংঘ অধিবেশন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

  • Update Time : Sunday, September 27, 2026

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএনজিএর ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সফরকালে তিনি একাধিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেন। এসব কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় নিউইয়র্ক ছাড়েন তিনি।

চার দিনের নিউইয়র্ক কর্মসূচিতে প্রধানমন্ত্রী মোট ৩০টি সরকারি অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল বলে এক প্রেস ব্রিফিংয়ে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। এর মধ্যে ছিল বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক শান্তি।

মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি এবং অধিবেশনের সাইডলাইনে আয়োজিত চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন। এর পাশাপাশি ১১টি দ্বিপক্ষীয় বৈঠকেও অংশগ্রহণ করেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

এসব অনুষ্ঠানের মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ডিমের বাজার স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪১৩তম সভা অনুষ্ঠিত শাহজালাল ইসলামী ব্যাংকের ৬৩ লাখ ৮৯ হাজার ৭২৪ শেয়ার কিনবে আর্টিস্টিক ডিজাইন সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে বিচারপতি আজিজুল হক ও নুরজাহান বেগম ডিজিটাল উদ্ভাবনে প্রজেক্ট অব দ্য ইয়ার পুরস্কার পেল ইউসিবি ৩১ বছর পূর্তি উদযাপন করলো আল-আরাফাহ ইসলামী ব্যাংক অগ্রণী এসএমই ফাইন্যান্সের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মধুমতি ব্যাংকের ১২ হাজার কোটি টাকার ডিপোজিট অর্জনের মাইলফলক এপেক্স ফুটওয়্যারের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা এনআরবি ব্যাংকের ইয়ার-টু-ডেট ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It