1. news@gmail.com : news :
শিরোনাম :
রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে সাইফুল ইসলামের যোগদান কোরবানির ঈদে ঘরে বসেই সাশ্রয়ী ও নিরাপদ কেনাকাটার মেগা অফার নিয়ে এলো ‘স্বপ্ন’ ঈদকে সামনে রেখে ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ২৪ হাজার কোটি টাকা উন্মোচিত হচ্ছে ইয়াদিয়ার নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার হামের টিকা ইস্যুতে ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২৬ পোশাক কারখানার সংকট: প্রিমিয়ার ব্যাংকের অনিয়ম তদন্তের দাবি ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় খুলতে পারে শান্তির পথ: শাহবাজ শরিফ ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে সংঘর্ষ ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ৪৪০ কোটি টাকা খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড়টি এবার কোরবানীর হাটে, দাম ২২ লাখ

মেঘনা ব্যাংকের ‘সেন্টার ফর এক্সিলেন্স’র আনুষ্ঠানিক উদ্বোধন

  • প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

সম্প্রতি, মেঘনা ব্যাংক পিএলসি. কর্মীদের ব্যাংকিং জ্ঞান, কর্মদক্ষতা, সৃজনশীলতা এবং পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের উন্নয়নে অবদান রাখার উদ্দেশ্যে ঢাকার মহাখালীতে সেন্টার ফর এক্সিলেন্স প্রতিষ্ঠা করেছে।

ব্যাংকের চেয়ারপারসন উজমা চৌধুরী ফিতা কেটে সেন্টার ফর এক্সিলেন্স—এর উদ্বোধন ঘোষণা করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মামুনুল হক, চেয়ারম্যান—রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, মোঃ আলি আকতার রিজভী এফসিএ, চেয়ারম্যান—অডিট কমিটি, স্বতন্ত্র পরিচালক, মোঃ রজব আলী, মোহাম্মদ নজরুল ইসলাম, হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আহ্‌সান খলিল, উপ—ব্যবস্থাপনা পরিচালক মোঃ ছাদেকুর রহমান এবং ব্যাংকের অনন্যা উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

এই ইনস্টিটিউটটি অত্যাধুনিক শ্রেণীকক্ষ, উন্নত ডিজিটাল অবকাঠামো এবং প্রশিক্ষিত ব্যক্তিদের দ্বারা পরিচালিত করা হবে। ট্রেইনিং সেন্টারটি পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কর্মীদের নেতৃত্ব উন্নয়নে, ডিজিটাল দক্ষতা অর্জন, সেবা উৎকর্ষতার দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি গ্রাহক—কেন্দ্রিক ব্যাংকিং কর্মীবাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে।

প্রধান অতিথি চেয়ারপারসন উজমা চৌধুরী বলেন, “ধারাবাহিক প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জন হল উদ্ভাবন ও উৎকর্ষতার মূলভিত্তি। এই ট্রেইনিং ইন্সটিটিউট মেঘনা ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারীদের পরিবর্তনশীল আর্থিক খাতে আধুনিক ব্যাংকিং জ্ঞানে পারদর্শী করে গড়ে তোলার লক্ষ্যে সহায়ক ভুমিকা পালন করবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It