1. news@gmail.com : news :

সূচকের উত্থানে চলছে লেনদেন

  • Update Time : Sunday, November 15, 2026

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা ৩৮ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়েছে। একই সময়ে অন্য দুই সূচকও ঊর্ধ্বমুখী রয়েছে।

ডিএসইর বাজার চিত্র অনুযায়ী, বেলা ১১টা ৩৮ মিনিটে ডিএসইএক্স সূচক ১৫ দশমিক ৮১ পয়েন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৬০ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করছে।

এ সময়ে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ আগের দিনের তুলনায় ১৩ দশমিক ৫১ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ বেড়ে ২ হাজার ৭২ দশমিক ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস ৫ দশমিক ৭৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১ হাজার ৬৩ দশমিক ৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন এখন পর্যন্ত ডিএসইতে ৩২৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ১০ কোটি ৯৩ লাখ ৬ হাজার ৩৮৭টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ৮৫ হাজার ১১৮টি।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It