1. news@gmail.com : news :

বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে সাউথইস্ট ব্যাংক

  • Update Time : Sunday, September 13, 2026

ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (সিএমএসএমই) চলতি মূলধনের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচিতে যুক্ত হয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

রোববার (১৩ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই কর্মসূচির আওতায় যোগ্য সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকারমূলক সুদহারে চলতি মূলধন ঋণ দেবে সাউথইস্ট ব্যাংক। এর মাধ্যমে ব্যবসা পরিচালনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্য রয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, এসএমইএসপিডির পরিচালক মো. জবদুল ইসলাম, সাউথইস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দিন খান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এসএমই অ্যান্ড এগ্রি-ক্রেডিট ডিভিশনের প্রধান মোহাম্মদ আসিকুজ্জামান খান।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন সরবরাহ বাড়বে, যা প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রম সচল রাখা এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিদেশে পাচার করা সম্পদ থেকে কর আদায়ে ৭ সদস্যের কমিটি আজকের স্বর্ণের দাম: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ময়লা-আবর্জনায় বিপন্ন ৪০০ বছরের সোনাকান্দা দুর্গ গ্যাস-বিদ্যুৎ সংকট চাপে জনগণ, সরকারে অস্বস্তি ফারইস্ট লাইফের নজরুলের পরিবারের ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে সাউথইস্ট ব্যাংক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It