1. news@gmail.com : news :

পুঁজিবাজারে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে লংকাবাংলা সিকিউরিটিজ ও এক্সিলেন্স বাংলাদেশের চুক্তি

  • Update Time : Monday, September 7, 2026

দেশের তরুণ শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার, বিনিয়োগ ও আর্থিক সচেতনতা বাড়াতে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি ও এক্সিলেন্স বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে লংকাবাংলা সিকিউরিটিজের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতার আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার ও বিনিয়োগ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম, শিক্ষামূলক আলোচনা, সেমিনার, শিক্ষার্থী প্রতিযোগিতা, ক্যাম্পাস অ্যাম্বাসেডর কার্যক্রম এবং ডিজিটাল প্রচারণাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

এ অংশীদারত্বের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশের ১০ লাখ শিক্ষার্থীর কাছে পুঁজিবাজার ও বিনিয়োগ বিষয়ে প্রাথমিক ও প্রয়োজনীয় জ্ঞান পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তরুণদের মধ্যে সঠিক আর্থিক জ্ঞান তৈরি এবং দায়িত্বশীল বিনিয়োগের সংস্কৃতি গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এবং এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনজির আবরারসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সমঝোতার মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়, তরুণ প্রজন্ম ও পুঁজিবাজারের মধ্যে একটি কার্যকর ও টেকসই সংযোগ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর্থিক সিদ্ধান্ত গ্রহণে আরও সচেতন ও দক্ষ করে তোলার প্রত্যাশা করছে দুই প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
পুঁজিবাজারে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে লংকাবাংলা সিকিউরিটিজ ও এক্সিলেন্স বাংলাদেশের চুক্তি রিজার্ভ চুরির অর্থ উদ্ধারের মামলায় মার্কিন আইন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির হাজী আহমাদ ব্রাদার্সের স্টক ব্রোকার ও ডিলার কার্যক্রম স্থগিত রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৪ সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন আজকের স্বর্ণের দাম: ৭ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বেড়ে হলো ১৮ হাজার

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It