1. news@gmail.com : news :

রিজার্ভ চুরির অর্থ উদ্ধারের মামলায় মার্কিন আইন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল

  • Update Time : Monday, September 7, 2026

সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থ উদ্ধারে যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা মামলার আইনি কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগ দেওয়া মার্কিন আইন প্রতিষ্ঠান ‘কোজেন ও কন্নর’-এর সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এখনো নতুন কোনো আইনি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়নি। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, শিগগিরই অভিজ্ঞ এবং অর্থ উদ্ধারে সফল কোনো আইনি প্রতিষ্ঠানকে এ মামলার দায়িত্ব দেওয়া হবে।ক্রেডিট কার্ড পান

বাংলাদেশ ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভায় ‘কোজেন ও কন্নর’-এর সঙ্গে করা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে প্রতিষ্ঠানটির সঙ্গে আইনি কার্যক্রমের আনুষ্ঠানিক সম্পর্কও শেষ হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এটা একটি স্বাভাবিক ঘটনা। এখানে সন্দেহের কিছু নেই। খুব শিগগিরই অভিজ্ঞ ও অর্থ আদায়ে সফল আইনি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে।’

২০১৬ সালের ফেব্রুয়ারিতে সাইবার হামলার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে থাকা হিসাব থেকে প্রায় ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া প্রায় ২ কোটি ডলার ফেরত এলেও ফিলিপাইনে পাচার হওয়া বড় একটি অংশের অর্থ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

চুরি হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করে। ওই মামলার আইনি কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল ‘কোজেন ও কন্নর’-কে।

এদিকে, এস আলম-সংশ্লিষ্ট মামলাতেও বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের আইনজীবী পরিবর্তন করা হয়েছে। এ মামলায় বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশের পক্ষে নতুন আইনজীবী হিসেবে রাগীব রউফ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে।

এস আলম গ্রুপ ও এর সঙ্গে সংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবৈধভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ রয়েছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো একক পরিবার বা গ্রুপ একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করতে না পারলেও ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ওই বিধান লঙ্ঘনের অভিযোগ ওঠে।ক্রেডিট কার্ড পান

এরই মধ্যে গত সপ্তাহে ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্টদের বিরুদ্ধে শেয়ার নিয়ন্ত্রণ ও ব্যাংকের ওপর প্রভাব বিস্তারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
পুঁজিবাজারে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে লংকাবাংলা সিকিউরিটিজ ও এক্সিলেন্স বাংলাদেশের চুক্তি রিজার্ভ চুরির অর্থ উদ্ধারের মামলায় মার্কিন আইন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল সংঘাত নয়, সমঝোতার রাজনীতিতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির হাজী আহমাদ ব্রাদার্সের স্টক ব্রোকার ও ডিলার কার্যক্রম স্থগিত রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫১৪ সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন আজকের স্বর্ণের দাম: ৭ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বেড়ে হলো ১৮ হাজার

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It