1. news@gmail.com : news :

৪ ব্যাংকের আর্থিক প্রতিবেদন, মুনাফা বেড়েছে দুটির

  • Update Time : Sunday, August 2, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি ব্যাংক ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এবং প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে প্রথম ছয় মাসে প্রাইম ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। অন্যদিকে মার্কেন্টাইল ব্যাংক ও ঢাকা ব্যাংকের ইপিএস কমেছে।

কোম্পানিগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে মার্কেন্টাইল ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০৭ টাকা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৯৮ টাকা। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ০.২২ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১.৮২ টাকা।

এসময় সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ০.৭৪ টাকায় নেমে এসেছে, যা এক বছর আগে ছিল ৩.৬০ টাকা। ৩০ জুন ২০২৬ শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪.৩০ টাকা, যা গত বছরের ৩১ ডিসেম্বর ছিল ২৪.৩৫ টাকা।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রভিশনের আগে মুনাফা কমে যাওয়া, পরিচালন নগদ প্রবাহ হ্রাস এবং শেয়ারহোল্ডারদের মোট ইক্যুইটি কমে যাওয়ায় এসব সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এপ্রিল-জুন প্রান্তিকে সমন্বিত ইপিএস ০.৭২ টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ের ০.৭৮ টাকার তুলনায় কিছুটা কম। তবে জানুয়ারি-জুন সময়ে ইপিএস বেড়ে ০.৮৬ টাকা হয়েছে, যা এক বছর আগে ছিল ০.৮৩ টাকা।

সমন্বিত এনওসিএফপিএস কমে ৭.৬৩ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫.৮৯ টাকা। ৩০ জুন ২০২৬ শেষে সমন্বিত এনএভি বেড়ে ২১.৮১ টাকা হয়েছে, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ২১.১৬ টাকা।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিনিয়োগ আয় বৃদ্ধির কারণে ইপিএস বেড়েছে, তবে আমানত প্রবৃদ্ধি কম থাকায় পরিচালন নগদ প্রবাহ কমেছে।

প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংকের এপ্রিল-জুন প্রান্তিকে সমন্বিত ইপিএস বেড়ে ১.৮৫ টাকা হয়েছে, যা আগের বছরের পুনর্নির্ধারিত ১.৬৪ টাকা ছিল। প্রথম ছয় মাসে ইপিএস বেড়ে ৩.৫৬ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের পুনর্নির্ধারিত ৩.৩৬ টাকা ছিল।

তবে সমন্বিত এনওসিএফপিএস কমে ৭.৫৫ টাকা হয়েছে, যা এক বছর আগে পুনর্নির্ধারিত হিসাবে ছিল ১৬.২৯ টাকা। ৩০ জুন ২০২৬ শেষে সমন্বিত এনএভি বেড়ে ৩৯.০৩ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৫ সালের ৩০ জুন পুনর্নির্ধারিত হিসাবে ছিল ৩৩.৬১ টাকা।

ব্যাংকটি জানিয়েছে, ঋণ গ্রহণের পরিমাণ কমে যাওয়া এবং বিনিয়োগ বাড়ায় পরিচালন নগদ প্রবাহ কমেছে।

ঢাকা ব্যাংক

ঢাকা ব্যাংকের এপ্রিল-জুন প্রান্তিকে সমন্বিত ইপিএস বেড়ে ০.৩৮ টাকা হয়েছে, যা আগের বছরের পুনর্নির্ধারিত ০.২৯ টাকা ছিল। তবে প্রথম ছয় মাসে ইপিএস কমে ০.৯৫ টাকায় নেমে এসেছে, যা আগের বছরের পুনর্নির্ধারিত ১.০৯ টাকা ছিল।

এসময় সমন্বিত এনওসিএফপিএস ঋণাত্মক ১০.৪৩ টাকায় নেমে এসেছে, যেখানে আগের বছর তা ছিল ২৩.০৯ টাকা। ৩০ জুন ২০২৬ শেষে সমন্বিত এনএভি বেড়ে ২৩.৪৬ টাকা হয়েছে, যা ২০২৫ সালের ৩০ জুন পুনর্নির্ধারিত হিসাবে ছিল ২২.৫৪ টাকা।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচালন আয় কমে যাওয়া, আয়কর সংস্থান বৃদ্ধি এবং আমানত কমে যাওয়ার কারণে ইপিএস ও পরিচালন নগদ প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী করোনায় লুটপাট ১৩ কোটি টাকা: দুর্নীতির মামলায় আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It