1. news@gmail.com : news :

২০২৬-২৭ বাজেট হবে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর: অর্থমন্ত্রী

  • Update Time : Thursday, June 11, 2026

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভিত্তিপ্রস্তর হিসেবে অভিহিত করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের সাধারণ মানুষের সার্বিক কল্যাণ এবং জাতির ভবিষ্যৎ চাহিদাকে সামনে রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন এবং খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেটের বিভিন্ন বিষয় নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হওয়ায় এবারের বাজেটের গুরুত্ব ও তাৎপর্যও ভিন্ন মাত্রা পেয়েছে।

স্বাভাবিকভাবেই এই বাজেট নিয়ে জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষাও অনেক বেশি। জনগণের সেই প্রত্যাশা, চিন্তা-ভাবনা ও ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখেই বাজেট প্রণয়নের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।

অর্থনৈতিক সীমাবদ্ধতার কথা স্বীকার করে তিনি বলেন, রাষ্ট্রের যতটুকু সামর্থ্য রয়েছে, ঠিক তার মধ্যেই এবারের বাজেট সাজাতে হয়েছে। একটি বিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে নিয়ে গিয়ে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার বড় লক্ষ্য রয়েছে সরকারের। সেই লক্ষ্য অর্জনের একটি পরিকল্পিত ও বলিষ্ঠ প্রচেষ্টা এই বাজেটে পুরোপুরি প্রতিফলিত হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, এই বাজেটের সবচেয়ে প্রগতিশীল ও গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের সব নাগরিককে এর অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। জাতীয় ও অর্থনৈতিক কার্যক্রমে সবাই যাতে সমানভাবে অংশ নিতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেদিকে অর্থমন্ত্রণালয় থেকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেও সবাইকে সঙ্গে নিয়ে এই কল্যাণমুখী বাজেট মাঠপর্যায়ে শতভাগ বাস্তবায়নের চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It