1. news@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংক ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের মধ্যে সমঝোতা

  • Update Time : Saturday, February 22, 2025
সাউথইস্ট ব্যাংক

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যার মাধ্যমে পে-রোল ব্যাংকিং পরিষেবা, কর্পোরেট পেমেন্ট মডিউল, কালেকশন পরিষেবা এবং অন্যান্য আর্থিক পরিষেবা প্রদান করা হবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সালেহ বিন শামস তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি বিনিময় করেন।

এই চুক্তির আওতায়, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আর্থিক কার্যক্রম পরিচালনা আরো সহজতর হবে, এছাড়া, স্বয়ংক্রিয় কর্পোরেট পেমেন্টের মাধ্যমে সঠিক সময়ে বেতন প্রদান এবং উন্নত ডিজিটাল ব্যাংকিং পরিষেবা প্রদান করবে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর পে-রোল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মীরা সহজেই তাদের বেতন এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা পাবেন। পাশাপাশি, কর্পোরেট পেমেন্ট মডিউলটি ফান্ড ট্রান্সফার, ভেন্ডর পেমেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্পোরেট আর্থিক লেনদেন নির্বিঘ্নে সম্পন্ন করতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বলেন, ‘বাংলাদেশের এনজিও খাতে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সাথে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। এই সহযোগিতা আমাদের কর্পোরেট গ্রাহকদের জন্য কার্যকর ও উদ্ভাবনী ব্যাংকিং সমাধান প্রদানের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। আমরা দীর্ঘমেয়াদী ও সফল অংশীদারিত্বের প্রত্যাশা করছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাসুম উদ্দিন খান, পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

বাংলাদেশের অর্থনীতি ডটকম/

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It