1. news@gmail.com : news :

সঞ্চয়পত্র নিয়ে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশ দিল বাংলাদেশ ব্যাংক

  • Update Time : Thursday, June 25, 2026

নিজস্ব প্রতিবেদক:

সঞ্চয়পত্রে বিনিয়োগে গ্রাহকদের নিরুৎসাহিত করার অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশের তফসিলি ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে কিছু তফসিলি ব্যাংক সঞ্চয়পত্র বিক্রির নির্ধারিত লক্ষ্যমাত্রা থাকা সত্ত্বেও নানা প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক স্মরণ করিয়ে দিয়েছে, সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭-এর অনুচ্ছেদ-৩ অনুযায়ী তফসিলি ব্যাংকগুলো সঞ্চয়পত্র ইস্যু অফিস হিসেবে দায়িত্ব পালন করে। ফলে বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রিতে সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং সেবার মান নিশ্চিত করা ব্যাংকগুলোর দায়িত্ব।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংক শাখাগুলোতে সঞ্চয়পত্র সংক্রান্ত কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করতে হবে। পাশাপাশি গ্রাহকদের অভিযোগ গ্রহণের ব্যবস্থা শাখার দৃশ্যমান স্থানে রাখতে হবে এবং প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সব মিলিয়ে, সঞ্চয়পত্র বিক্রিতে স্বচ্ছতা ও সেবার মান নিশ্চিত করতেই কেন্দ্রীয় ব্যাংকের এই নতুন উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলারে ইউসিবির রাইট শেয়ার বিনিয়োগকারীদের একাউন্টে জমা বসুন্ধরা গ্রুপ কতটা বড়, জানেন কি? এবি ব্যাংকের স্থানান্তরিত দেওয়ানহাট শাখার উদ্বোধন আইএমএফের শর্তে নতুন ঋণ নয়, বিকল্প অর্থায়ন খুঁজছে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংকে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা প্রিমিয়ার ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমানতকারীরা, খেলাপি ঋণ বেড়েছে ৩৮% নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ব্যবসা সম্প্রসারণে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It