1. news@gmail.com : news :

শিক্ষা নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে: জিএস প্রার্থী ফরহাদ

  • Update Time : Tuesday, September 9, 2025

ছাত্রদলের আচরণবিধি মানছে না উল্লেখ করে ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, প্রশাসনের কাছে বার বার অভিযোগ করে কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রশাসন রীতিমতো একটি ছাত্র সংগঠনের প্রতি পক্ষপাত মূলক আচরণ করছে।

মঙ্গলবার উদয়ন স্কুল এন্ড কলেজে সেন্টার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের অভিযোগ করেন।

ইউল্যাব সেন্টারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অভিযোগ জানিয়েছে তাদের প্রার্থীর কোন পোলিং এজেন্ট বের করে দিয়েছে ছাত্রদল। এই বিষয় প্রশাসনকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ করে ফরহাদ বলেন, প্রশাসন ছাত্রদলের বিষয়ে নীরব ভূমিকা পালন করে।

ভোট সেন্টারের ১০০ গজ দূরে ডেস্ক বসানোর কথা থাকলেও ছাত্রদল তার সেন্টারের পাশে ডেস্ক বসিয়েছে জানিয়ে তিনি বলেন, ছাত্রদল সেন্টারে সামনে ডেস্ক বসিয়েছে এবং ভোটার লাইনে টোকেন দিচ্ছে। এইসব বিষয়ে প্রশাসক কোনো ভূমিকা পালন করছে না। আমাদের কাছে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে।

নির্বাচনের ফলাফলের বিষয়ে আপনাদের পর্যবেক্ষণ কী এমন প্রশ্নে তিনি বলেন, এখন পর্যন্ত ভালো নির্বাচন হচ্ছে এবং প্রতিটি কেন্দ্রে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তবে প্রশাসনের পক্ষপাতের বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It