শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ, এর উপস্থিতিতে ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান এ. কে. এম. হাসান রহিম এবং পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুস সায়েম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড থেকে স্বাস্থ্য সেবা গ্রহণে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। উক্ত চুক্তি স্বাক্ষরের পর ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের পরিচালক মো. কাইয়ুম খানের সাথে ডকুমেন্ট হস্তান্তর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মানব সম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফজলুল করিম খান, কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন, কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম, ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে. এম. হারুনুর রশীদ এবং পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলাপমেন্ট মো. হাবিবুল ইসলাম রুবেল-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply