1. news@gmail.com : news :

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এড়াতে তেহরানে কাতারের প্রতিনিধিরা

  • Update Time : Saturday, October 31, 2026

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত এড়ানো এবং দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি সম্পাদনের উদ্যোগ হিসেবে আবারও ইরানে গেছেন মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রতিনিধিরা। শুক্রবার (৩০ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে পৌঁছান তাঁরা।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, ইরানের সঙ্গে আলোচনা করতে কাতারের প্রতিনিধিদের এ সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হচ্ছে।

এর আগে গত রোববার ইরানকে নতুন একটি প্রস্তাব দিয়েছিল কাতার। তবে তেহরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ইরানি কর্মকর্তারা প্রস্তাবটিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। একই সঙ্গে তাঁরা নিজেদের পারমাণবিক কার্যক্রম অব্যাহত রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন করে আলোচনা শুরু হলে ইরানের পারমাণবিক কার্যক্রমকে আলোচনার অন্যতম প্রধান বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে।

ইরানের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে, আলোচনায় অগ্রগতির আগে যুক্তরাষ্ট্রকে দেশটির ওপর আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নিতে হবে।

এ পরিস্থিতিতে কাতারের নতুন মধ্যস্থতা উদ্যোগ দুই দেশের মধ্যে আলোচনার পথ তৈরি করতে পারে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত নতুন কোনো সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It