1. news@gmail.com : news :

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য এখন অত্যন্ত উপযোগী বাংলাদেশ: ড. তিতুমীর

  • Update Time : Friday, June 12, 2026

প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, তারেক রহমান জনআস্থা পূরণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন অত্যন্ত কার্যকর ও উপযোগী দেশ।

বৃহস্পতিবার (১১ জুন) যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়ীদের সঙ্গে বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. তিতুমীর বলেন, বাংলাদেশ এখন জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম জিয়ার ধারাবাহিকতায়।

বৈঠকে উপস্থিত জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানির উদ্যোগ চলমান রয়েছে। বিনিয়োগকারীদের জন্য জ্বালানি নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ইউসিবির রাইট শেয়ার বিনিয়োগকারীদের একাউন্টে জমা বসুন্ধরা গ্রুপ কতটা বড়, জানেন কি? এবি ব্যাংকের স্থানান্তরিত দেওয়ানহাট শাখার উদ্বোধন আইএমএফের শর্তে নতুন ঋণ নয়, বিকল্প অর্থায়ন খুঁজছে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংকে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা প্রিমিয়ার ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমানতকারীরা, খেলাপি ঋণ বেড়েছে ৩৮% নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ব্যবসা সম্প্রসারণে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It