নিজস্ব প্রতিবেদক :
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে সম্প্রতি ‘ইমপ্লিমেন্টেশন অব দ্য স্টুডেন্ট ব্যাংকিং গাইডলাইনস অ্যান্ড এক্সিকিউশন অব ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামস’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন এবং উপপরিচালক মো. শামীম আল মামুন।
এসময় মতিউল হাসান স্টুডেন্ট ব্যাংকিং এর ওপর মার্কেন্টাইল ব্যাংকের নতুন তিনটি ব্রোশিওর উন্মোচন করেন।
আমন্ত্রিত অতিথিরা কর্মশালায় মূল আলোচক হিসেবে সেশনও পরিচালনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন। অনুষ্ঠানে বক্তারা দেশে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং তরুণদের মধ্যে সঠিক আর্থিক অভ্যাস গড়ে তুলতে স্টুডেন্ট ব্যাংকিং ও আর্থিক স্বাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন।
মার্কেন্টাইল ব্যাংকের কর্পোরেট লায়াবিলিটি এন্ড ক্যাশ ম্যানেজমেন্ট ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ব্যাংকের সকল ডিভিশন, ডিপার্টমেন্ট, ইউনিট ও সেলের প্রধানগণ, আঞ্চলিক ও শাখা প্রধানগণ, উপশাখা ইনচার্জ এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply