1. news@gmail.com : news :

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন এম. এ. খান বেলাল

  • Update Time : Saturday, August 1, 2026

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম. এ. খান বেলাল। গত বুধবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়।

এর আগে তিনি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এম. এ. খান বেলাল সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান। তিনি বাণিজ্য, শিল্প, শিপিং ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এছাড়া তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতিও।

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক, শিক্ষা ও স্বাস্থ্যসেবামূলক নানা উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি। নিজ জেলা নোয়াখালীর বেগমগঞ্জে তার উদ্যোগে একাধিক স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা আজকের মুদ্রার রেট: ১ আগস্ট ২০২৬ সম্পূর্ণ বিনামূল্যে ৩৬ অসহায় মানুষের চোখের অস্ত্রোপচার করল বসুন্ধরা আই হসপিটাল বেগুনের কেজি ১৫০ আর ৪০০ ছুঁই ছুঁই কাঁচা মরিচ যমুনা ব্যাংকের উদ্যোগে পাবনায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন এম. এ. খান বেলাল ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার নতুন দায়িত্বে ফজলুর রহমান ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ৯৪৯ কোটি টাকার অনুমোদন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It