1. news@gmail.com : news :

মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সেন্টকমের বিবৃতি

  • Update Time : Tuesday, June 9, 2026

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচি এএইচ- ৬৪ বিধ্বস্তের ঘটনা নিয়ে একটি বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।

বিবৃতিতে বলা হয়েছে, গতকাল সোমবার ইস্টার্ন টাইম সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাটাক হেলিকপ্টার ওমান উপকূলে বিধ্বস্ত হওয়ার পর মার্কিন বাহিনী এর দুই পাইলটকে সফলভাবে উদ্ধার করেছে।

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় সেন্টকম জানায়, হেলিকপ্টারটি “আঞ্চলিক জলসীমায় টহল দেওয়ার সময়” এই দুর্ঘটনার কবলে পড়ে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযানটি সফল হয়েছে এবং প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর দুই পাইলটকে পানি থেকে নিরাপদে উদ্ধার করা হয়। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে সেন্টকম। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে, এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান যে, হেলিকপ্টারের দুই পাইলটই নিরাপদে আছেন এবং কেউ আহত হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It