আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা জানিয়েছেন, বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে নতুন রেকর্ড তৈরি হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ব্যাংকটির উদ্যোগে ডিজিটাল লেনদেনবিষয়ক এক সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলা কিউআরের প্রচারণায় আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা জানান, এক বছরের মধ্যেই দেশে ছড়িয়ে পড়বে ক্যাশলেস লেনদেন।
বাংলা কিউআর সেবা জনপ্রিয় করার লক্ষ্যে সারা দেশে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত তিন মাসে বাংলা কিউআরের ব্যবহার প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে এবং বর্তমানে দিনে গড়ে প্রায় ১৪৩ কোটি টাকা লেনদেন হচ্ছে। বাংলা কিউআর চালু আছে সারা দেশের প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে।
মতিঝিলে আয়োজিত এই কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বাংলা কিউআর দিয়ে কেনাকাটার পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply