1. news@gmail.com : news :

পহেলা বৈশাখ শেষ হওয়ার পর মিলল বৈশাখী ভাতা

  • Update Time : Monday, April 21, 2025

গত নয় বছর ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পেয়ে আসছেন। পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও এ ভাতা পান। সরকারি কর্মকর্তা-কর্মচারী অন্যান্য বছরের মতো পহেলা বৈশাখের আগে এই উৎসব ভাতা পেলেও বেসরকারি শিক্ষকরা পেয়েছেন পহেলা বৈশাখের ৬ দিন পর। শিক্ষকরা বলছেন, যে উৎসব পালনের জন্য এই টাকা দেওয়া হয় সেটি যদি উৎসব শেষ হওয়ার পর পাই, তাহলে লাভ কি?

গত ১৪ এপ্রিল উদ্‌যাপিত হয়েছে পহেলা বৈশাখ। কিন্তু মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার (২০২৫) চেক ছাড়া হয়েছে আজ ২০ এপ্রিল।

রোববার (২০ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা বাবদ চারটি চেক বণ্টনকারী অগ্রণী ও রুপালি ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালি ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ২০ এপ্রিল বিকেল থেকে এ ভাতা তুলতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



প্রযুক্তি সহায়তায়: Star Web Host It