1. news@gmail.com : news :

নোয়াখালী ক্লাব, ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

  • Update Time : Thursday, July 23, 2026

নিজস্ব প্রতিনিধি:

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি নোয়াখালী ক্লাব, ঢাকা লিমিটেড প্রাঙ্গণে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে।

ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন। নতুন এই বুথ নিয়ে ব্যাংকের মোট এটিএম বুথের সংখ্যা এখন ২০০।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী ক্লাব, ঢাকা লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই। এছাড়া, মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন, ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা ও এবং ক্লাবের পরিচালক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মার্কেন্টাইল ব্যাংকের এই এটিএম সম্প্রসারণ ডিজিটাল ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধি এবং আধুনিক আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে ব্যাংকটির প্রতিশ্রুতিরই প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত? বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী করোনায় লুটপাট ১৩ কোটি টাকা: দুর্নীতির মামলায় আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It