1. news@gmail.com : news :

দীর্ঘ প্রতীক্ষার পর মোংলা নদীতে ২৪ ঘণ্টার সার্বক্ষণিক ফেরি চলাচল শুরু

  • Update Time : Sunday, June 28, 2026

দীর্ঘ ২৩ বছরের ভোগান্তির অবসান ঘটিয়ে মোংলা নদীতে ২৪ ঘণ্টার সার্বক্ষণিক ফেরি সার্ভিস চালু হয়েছে। এখন থেকে জোয়ার-ভাটার ওপর নির্ভর না করে দিন-রাত দুটি ফেরি চলাচল করবে। এতে চারটি উপজেলার লাখো মানুষের যাতায়াত আরও সহজ হবে।

শনিবার (২৭ জুন) সকাল ৮টায় স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডসংলগ্ন ফেরিঘাটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফেরি সার্ভিসের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চলের হাজারো কর্মজীবী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং নদী পারাপারে দুর্ঘটনা এড়াতে ২৪ ঘণ্টার এ ফেরি সার্ভিস চালু করা হয়েছে। ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হলেও এতদিন তা শুধু জোয়ারের সময় চালু থাকত। ভাটার সময় ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হতো। এখন থেকে দুটি ফেরি সার্বক্ষণিক চলাচল করবে।

তিনি আরও জানান, মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেতুর নির্মাণকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ফেরি সার্ভিস চালু থাকবে। এর ফলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া দিন-রাত ফেরি চলাচল শুরু হওয়ায় জয়মনির খাদ্যগুদাম থেকে পণ্য পরিবহন আরও সহজ হবে। মোড়েলগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলার মানুষের যাতায়াত সুবিধা বাড়বে এবং দক্ষিণাঞ্চলের কৃষিপণ্য পরিবহণেও গতি আসবে। এতে ফেরি সার্ভিসটি লাভজনক হয়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস এবং বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It