1. news@gmail.com : news :

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

  • Update Time : Tuesday, June 9, 2026

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগি বোঝাই ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত চারজনই মুরগি বোঝাই ট্রাকের যাত্রী ছিলেন। গুরুতর আহত ব্যক্তি বাঁশের গাড়িতে ছিলেন।

নিহতরা হলেন জামালপুরের বকশিগঞ্জের আবুল হাকিমের ছেলে চালক নূরনবী (৬৪), নওগাঁর পত্মীতলার মো. পলাশের ছেলে হেলপার রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়ার মো. এরশাদের ছেলে সাগর (২২), ভোলার সেলিম মিয়ার ছেলে সুমন (২৬)। আহত ব্যক্তি হলেন ঘাটাইলের লক্ষীন্দরের আফসার আলী মন্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০)।

স্থানীয়রা জানান, বাঁশ বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকাগামী একটি মুরগি বোঝাই ট্রাক বাঁশ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ খরব পেয়ে লাশ উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে যায়।

সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ন্যাশনাল ব্যাংকের নাম পরিবর্তন বাজেটে বিড়ির দাম ও করহার অপরিবর্তিত থাকছে: অর্থমন্ত্রী মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সেন্টকমের বিবৃতি প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানোয় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, গাফিলতির দায়ে শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবির আন্দোলনে নামলেন নারী আমানতকারীরা টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪ মধ্যপ্রাচ্যে ফের সংঘাতের আশঙ্কায় বাড়ল তেলের দাম বিএসইসির নতুন কমিশনের কে কোন বিভাগ সামলাবেন ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা নিয়ে উদ্বেগ জানাল সম্পাদক পরিষদ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It