1. news@gmail.com : news :

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজারস্ কনফারেন্স ও ইফতার মাহফিল

  • Update Time : Wednesday, March 19, 2025
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ম্যানেজারস্ কনফারেন্স ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে দিনব্যাপী ম্যানেজারস্ কনফারেন্স ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর প্রেসিডেন্ট ও গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড এর চেয়ারম্যান সাঈদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মোঃ ছায়েদুর রহমান, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর নির্বাহী কমিটির সদস্য এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী এবং বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল নুরে আলম সিদ্দিকী।

সভার সভাপতিত্ব করেন, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান।

সভায় সারাদেশ থেকে বাছাইকৃত প্রায় ২ শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/১৯ মার্চ ২০২৫)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It