1. news@gmail.com : news :

জরিপকারীদের লাইসেন্সে ফি বৃদ্ধির প্রস্তাব আইডিআরএর

  • Update Time : Thursday, September 10, 2026

নন-লাইফ বীমা জরিপকারীদের নতুন লাইসেন্সের ফি ২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে লাইসেন্স নবায়ন, বিলম্ব ফি এবং ডুপ্লিকেট লাইসেন্সের ফিও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

নন-লাইফ বীমা জরিপকারী (লাইসেন্সিং) বিধিমালা, ২০১৮ সংশোধনের অংশ হিসেবে এসব পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে একটি খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত করে জনমত যাচাইয়ের জন্য উন্মুক্ত করেছে আইডিআরএ।

আইডিআরএ জানিয়েছে, আইন ও বিধিমালা যুগোপযোগী করা, সময়ের অপচয় রোধ, অর্থ ব্যয় কমানো, রক্ষণাবেক্ষণ ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় সরকারি ফি হালনাগাদ করা এবং প্রশাসনিক শৃঙ্খলা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যেই বিধিমালাটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

খসড়া প্রজ্ঞাপন অনুযায়ী, জরিপকারীদের লাইসেন্সের মেয়াদও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ২০১৮ সালের বিধিমালার ৭(১) বিধি অনুযায়ী, আইডিআরএ থেকে ইস্যু করা জরিপকারীর লাইসেন্সের মেয়াদ ছিল এক বছর। সংশোধিত বিধিমালায় তা বাড়িয়ে দুই বছর করার প্রস্তাব করা হয়েছে।

অর্থাৎ, বর্তমানে প্রতিবছর লাইসেন্স নবায়ন করতে হলেও নতুন বিধিমালা কার্যকর হলে দুই বছর পরপর লাইসেন্স নবায়ন করলেই হবে। একই সঙ্গে নবায়নের আবেদনের সঙ্গে আগের এক বছরের জরিপ প্রতিবেদনের বিবরণী জমা দেওয়ার নিয়ম পরিবর্তন করে গত দুই বছরের বিবরণী দাখিলের প্রস্তাব করা হয়েছে।

লাইসেন্সের মেয়াদ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন সরকারি ফিও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ২০১৮ সালের গেজেট অনুযায়ী, নতুন লাইসেন্সের ফি ছিল ২ হাজার টাকা। সংশোধিত বিধিমালায় তা ২৫ গুণ বাড়িয়ে ৫০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

লাইসেন্স নবায়ন ফিও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে নবায়ন ফি ১ হাজার টাকা। নতুন খসড়ায় তা পাঁচ গুণ বাড়িয়ে ৫ হাজার টাকা করার কথা বলা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়নের ক্ষেত্রে প্রতি মাসের বিলম্ব ফি ১০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। আর মূল লাইসেন্স হারিয়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট বা প্রতিলিপি লাইসেন্সের জন্য বর্তমান ১০০ টাকার পরিবর্তে ১ হাজার টাকা ফি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

খসড়া প্রজ্ঞাপনের ওপর সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ ও সাধারণ জনগণের মতামত চেয়েছে আইডিআরএ। আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে মতামত পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো মতামত বা আপত্তি পাওয়া না গেলে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত পাঠাতে হবে officerlaw@idra.org.bd এবং nupur88102@gmail.com এই দুটি ই-মেইল ঠিকানায়। মতামত সফট কপি হিসেবে নিকস ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড এবং হার্ডকপি হিসেবে পিডিএফ ফরম্যাটে ই-মেইলে পাঠাতে হবে। সরাসরি কোনো কাগজের কপি আইডিআরএ কার্যালয়ে গ্রহণ করা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
জরিপকারীদের লাইসেন্সে ফি বৃদ্ধির প্রস্তাব আইডিআরএর সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের বিধান চায় ডিবিএ পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন দ্বিগুণ হচ্ছে এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মাকসুদুর রহমান সরকার চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ: প্রধানমন্ত্রী আরএমজি খাতের অর্থায়নে পুঁজিবাজারের সুযোগ কাজে লাগানোর আহ্বান সাউথইস্ট ব্যাংক এবং নদী বাংলা কনস্ট্রাকশন এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের সাথে ডাচ-বাংলা ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It