সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন চলছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স ও শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক বাড়লেও কমেছে ডিএস-৩০ সূচক।
ডিএসইর সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, দুপুর ১২টায় প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৪৬ পয়েন্ট বা ০ দশমিক ১০ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৪৪ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে, ডিএসইএস সূচক ২ দশমিক ৮৬ পয়েন্ট বা ০ দশমিক ২৬ শতাংশ বেড়ে ১ হাজার ১১২ দশমিক ৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস-৩০ সূচক ২ দশমিক ৫৬ পয়েন্ট বা ০ দশমিক ১২ শতাংশ কমে ২ হাজার ১০৫ দশমিক ৭১ পয়েন্টে অবস্থান করছে।
এ সময় ডিএসইতে মোট ৬৮ হাজার ৫৬টি লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ৮ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ২৫৭টি শেয়ার ও ইউনিট। এর মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২২৯ কোটি ৮৯ লাখ ৩৪ হাজার টাকা।
বাজারে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৪টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ১২৮টির কমেছে এবং ৮১টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply