সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং নদী বাংলা কনস্ট্রাকশন লি: এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায়, নদী বাংলা কনস্ট্রাকশন লি: এর গ্রাহকরা আর্কষণীয় সুদে এবং সহজ শর্তে সাউথইস্ট হোম লোন উপভোগ করবেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেকান্দার-ই-আজম এবং নদী বাংলা কনস্ট্রাকশন লি: এর চেয়ারম্যান এবং নরসিংদী ০৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মোঃ মাহবুব আলম, রিটেইল ব্যাংকিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুল কাদের এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply