1. news@gmail.com : news :

ওয়ালটনের ‘সোলার ইকোসিস্টেম’ উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

  • Update Time : Saturday, October 10, 2026

শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুত সাশ্রয় ও পরিবেশবান্ধব উৎপাদনের লক্ষ্যে সূর্যের আলো কাজে লাগিয়ে নিজস্ব সমন্বিত প্রযুক্তি ‘সোলার ইকোসিস্টেম’ উন্মোচন করেছে দেশীয় প্রযুক্তি জায়ান্ট ওয়ালটন।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই সর্বাধুনিক সোলার ইকোসিস্টেমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এই প্রযুক্তির আওতায় ওয়ালটন তাদের নিজস্ব কারখানায় রুফটপ ও ফ্লোটিং প্রকল্পের মাধ্যমে ৩২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন করছে, যা দেশের একটি বড় জেলার বিদ্যুৎ চাহিদার সমান। নিজস্ব কারখানার জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি ‘নেট মিটারিং’ ব্যবস্থার মাধ্যমে বছরে গড়ে প্রায় ১১৫০ মেগাওয়াট-ঘণ্টা সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডেও সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সোলারের মাধ্যমে ওয়ালটন যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। আগামী ১-২ বছরে দেশের সৌরবিদ্যুৎ উৎপাদন বহুগুণ বাড়বে। এর ফলে জনগণের বিদ্যুৎ খরচ কমবে, বিদেশি জ্বালানি নির্ভরতা ও আমদানি হ্রাসের মাধ্যমে আমাদের বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।”
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, এই ইকোসিস্টেম গ্রাহকদের বিদ্যুৎ বিল সাশ্রয় ও কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম জানান, শুধু পণ্য উৎপাদন নয়, বরং প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরাই ওয়ালটনের লক্ষ্য।
উল্লেখ্য, ওয়ালটন সোলার ইকোসিস্টেম ব্যবস্থার মাধ্যমে সরাসরি সৌরবিদ্যুৎ ও হাইব্রিড প্রযুক্তিতে ফ্রিজ, এসি ও স্মার্ট টিভি চালানো যাবে। ব্যাটারি ছাড়াই পর্যাপ্ত সূর্যালোক থেকে এবং আলো কম থাকলে স্বয়ংক্রিয়ভাবে গ্রিড বিদ্যুতের ঘাটতি সমন্বয় করে চলবে এসব ডিভাইস।

এছাড়া স্টোরেজ ইনভার্টার ব্যাটারি, তাকিওন ই-বাইক, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কুকার ও ফটোভোলটাইক সোলার ক্যাবলসহ বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন করছে ওয়ালটন।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি ও তাহমিনা আফরোজ তান্নাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ইউসিবির রাইট শেয়ার বিনিয়োগকারীদের একাউন্টে জমা বসুন্ধরা গ্রুপ কতটা বড়, জানেন কি? এবি ব্যাংকের স্থানান্তরিত দেওয়ানহাট শাখার উদ্বোধন আইএমএফের শর্তে নতুন ঋণ নয়, বিকল্প অর্থায়ন খুঁজছে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংকে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা প্রিমিয়ার ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমানতকারীরা, খেলাপি ঋণ বেড়েছে ৩৮% নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ব্যবসা সম্প্রসারণে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ দেশের বৃহত্তর স্বার্থে ‘জাতীয় বন্দর কৌশল’ প্রণয়ন করা হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It