পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) সমন্বিতভাবে ব্যাংকটি শেয়ার প্রতি ১২ টাকা ৪১ পয়সা লোকসান দিয়েছে। গত বছর একই সময়ে ১৬ টাকা ৭৮ পয়সা লোকসান হয়েছিল।
আলোচিত হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি ২১ টাকা ৬২ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে সমন্বিত লোকসান ছিল ১৯ টাকা ৬৩ পয়সা।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৮৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩ টাকা ৯৯ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট দায় ছিল ৫৭ টাকা ৮৫ পয়সা।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply