1. news@gmail.com : news :

ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার

  • Update Time : Saturday, August 1, 2026

বিশিষ্ট ব্যাংকার সুফিয়া আক্তার সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন। ব্যাংকটির চলমান অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় তাঁর এই যোগদানকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে ইউসিবি।

শনিবার (১ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ইউসিবিতে যোগদানের আগে সুফিয়া আক্তার ব্যাংক এশিয়া পিএলসি-তে ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি অল্প সময়ের মধ্যেই বিভাগটির উল্লেখযোগ্য ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে নেতৃত্ব দেন।

ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতার অধিকারী সুফিয়া আক্তার বিশ্বের ও দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দ্য সিটি ব্যাংক পিএলসি, মেঘনা ব্যাংক পিএলসি এবং ব্যাংক এশিয়া পিএলসি-তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে তিনি ব্যবসায়িক অগ্রগতি কার্যক্রম পরিচালনা, দক্ষ ও উচ্চ-সক্ষমতাসম্পন্ন টিম গঠন এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে নেতৃত্ব দিয়েছেন। করপোরেট ব্যাংকিং, ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্স, ট্রেজারি সল্যুশনস এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং বিষয়ে তাঁর রয়েছে বিস্তৃত দক্ষতা ও অভিজ্ঞতা।

তিনি বিশ্বব্যাপী স্বীকৃত ফিউচার সিইও প্রোগ্রাম এবং ফিউচার সিইও লিডারশিপ রিচার্জ প্রোগ্রামের (ডব্লিউএসডিএ, নিউজিল্যান্ড) একজন গ্র্যাজুয়েট। এসব প্রশিক্ষণ তাঁর কৌশলগত নেতৃত্ব, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এবং নির্বাহী পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে আরও সমৃদ্ধ করেছে।

ইউসিবিতে যোগদান প্রসঙ্গে সুফিয়া আক্তার বলেন, “ইউসিবির অগ্রযাত্রার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আরও শক্তিশালী, উদ্ভাবনী এবং গ্রাহককেন্দ্রিক করপোরেট ব্যাংকিং প্ল্যাটফর্ম গড়ে তুলতে অবদান রাখতে আমি আগ্রহের সঙ্গে কাজ করতে চাই।”

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এক বিবৃতিতে জানায়, ব্যাংকটি সুফিয়া আক্তারকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও সাফল্যের ধারাবাহিকতায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের প্রত্যাশা ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত? বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It