পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমেছে ২১২ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২৬) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৪ টাকা ০৪ পয়সা। আগের বছর একই সময় ১২ টাকা ৬২ পয়সা আয় করেছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১০ টাকা ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ১৯ টাকা ৭৮ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply