1. news@gmail.com : news :

শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিটিএসডি গুলশান হাব এখন নতুন ঠিকানায়

  • Update Time : Monday, October 6, 2025

গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে নতুনভাবে সজ্জিত সুপরিসর জায়গায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ‘সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা’ নতুন ঠিকানায় (ডেভোটেক টেকনোলজি পার্ক লিমিটেড, হোল্ডিং নম্বর-১১, সড়ক নম্বর-১১৩/এ, গুলশান, ঢাকা) ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে।

রোববার (৫ অক্টোবর) থেকে এটি নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করে।

গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা এবং ঝুঁকিমুক্ত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের আমদানি ও রপ্তানি বাণিজ্য কেন্দ্রীয়ভাবে পরিচালনা করার নীতিগত সিদ্ধান্তের কারনে এটিকে নতুন জায়গায় স্থানান্তর করা হয়।

সোমবার (৬ অক্টোবর) শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ এবং উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

তাছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ‘সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি)’ এর প্রধান গালিব মাহমুদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এসইভিপি ও ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মোহাম্মদ আশফাকুল হক, ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শাখা থেকে আগত ব্যবস্থাপকরা এবং ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।

বিভাগটির নতুন ঠিকানায় কার্যক্রম শুরু উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী করোনায় লুটপাট ১৩ কোটি টাকা: দুর্নীতির মামলায় আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It