1. news@gmail.com : news :

শাহ্জালাল ইসলামি ব্যাংক ও জাতীয় পেনশনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • Update Time : Wednesday, November 12, 2025

নিজস্ব প্রতিবেদক:

সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন, চাঁদা সংগ্রহ ও এপিআই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও শাহ্জালাল ইসলামি ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১২ নভেম্বর ২০২৫) বাংলাদেশ সচিবালয়ের অর্থবিভাগের সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো: মহিউদ্দীন খান ও শাহ্জালাল ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ।

এছাড়া ব্যাংকের জনসংযোগবিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামি ব্যাংক পিএলসি ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পেনশন হোল্ডারদের কাছ থেকে কিস্তি সংগ্রহ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
Notice of the 18th AGM of BBS Cable PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১০ লাখ টাকা বিনিয়োগেই এসএমই বোর্ডে শেয়ার কেনাবেচার সুযোগ বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির হাসান হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে সচিবদের নিয়োগে নিষেধাজ্ঞা সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক শীর্ষক সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It