1. news@gmail.com : news :

রিয়াজুল হকের ‘দ্য আর্ট অব পিস’ বইমেলায়

  • Update Time : Saturday, February 22, 2025
রিয়াজুল হকের 'দ্য আর্ট অব পিস' বইমেলায়

অমর একুশে বইমেলায় লেখক রিয়াজুল হক এর নতুন গবেষণাধর্মী বই ‘দ্য আর্ট অব পিস’ এসেছে। বিশ্লেষণধর্মী বইটি পবিত্র কুরআনের আলোকে লেখা হয়েছে। দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অন্বেষা প্রকাশন থেকে ‘দ্য আর্ট অব পিস’ প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ করেছেন মো. জহিরুল হক।

বইটি সম্পর্কে লেখক রিয়াজুল হক বলেন, আমাদের অনেকের মধ্যেই একটা ধারণা রয়েছে যে, পবিত্র কুরআন মনে হয় শুধু জান্নাতের শান্তির কথা বলা বলেছে। বিষয়টা আসলে সেরকম নয়।দুনিয়ায় কিভাবে শান্তিতে থাকা যায়, কুরআনে সেই কথাও উল্লেখ আছে। কারণ দুনিয়ায় শান্তিতে না থাকতে পারলে আপনি কোনকিছুই ঠিক মতো করতে পারবেন না। এমনকি ঠিক মতো ইবাদত করার জন্য হলেও শান্তিতে থাকা প্রয়োজন। অর্থাৎ পরকালের প্রয়োজনেই দুনিয়ায় শান্তিতে থাকা দরকার। পবিত্র কুরআনের আলোকে লেখা বইটি পাঠকের জন্য মহৌষধের মতো কাজ করবে ইনশাআল্লাহ।

‘দ্য আর্ট অব পিস’ বইটি অন্বেষার ওয়েবসাইট, পিবিএস, রকমারিসহ অমর একুশে বইমেলায় অন্বেষার প্রকাশনের ৭০৯-৭১২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

লেখক রিয়াজুল হক বর্তমানে বাংলাদেশ ব্যাংকে যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি নিয়মিত জাতীয় দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালে কলাম লিখে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলেন ওয়ালটনের ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি সাউথইস্ট ব্যাংকের ৭৯৭তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It