1. news@gmail.com : news :

রানার অটো প্রথম প্রান্তিক প্রকাশ

  • Update Time : Wednesday, November 12, 2025

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৭২ পয়সা লোকসান হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৩ টাকা ৭০ পয়সা, যা গত বছরের একই সময়ে ৭ টাকা ১০ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৭ টাকা ৮ পয়সা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১০% নগদ লভ্যাংশ অনুমোদন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৭তম পর্ষদ সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো আজ সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি, নগরজুড়ে উৎসবের আমেজ সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুতে নাসির উদ দুজার শোক শ্রেণিকৃত ঋণ আদায়ে সাফল্যের স্বীকৃতি পেলেন রূপালী ব্যাংকের কর্মকর্তারা ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সেপ্টেম্বরের ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা আরবিএস বাস্তবায়ন ও নিয়ন্ত্রক প্রত্যাশা নিয়ে যমুনা ব্যাংকের কর্মশালা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ সূচকের উত্থানে দেড় ঘণ্টায় লেনদেন ১২৯ কোটি টাকার

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It