1. news@gmail.com : news :

মার্কেন্টাইল ব্যাংকে ‘টেকসই ও সবুজ অর্থায়ন’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Update Time : Sunday, March 15, 2026

নিজস্ব প্রতিবেদক:

কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি “টেকসই ও সবুজ অর্থায়ন” বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।

রবিবার (১৫ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঋণ কর্মকর্তা শাহ মো. সোহেল খুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেড অব ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এস. এম. সেলিম উদ্দিন।

প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন মো. কামরুল হাসান ও মো. আবু রায়হান, যুগ্ম পরিচালক, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক এবং বাদরুদ্দোজা চৌধুরী, কনসালট্যান্ট, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের মোট ৩৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
Notice of the 18th AGM of BBS Cable PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান ১০ লাখ টাকা বিনিয়োগেই এসএমই বোর্ডে শেয়ার কেনাবেচার সুযোগ বাংলাদেশি পণ্যে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে চায় কানাডা সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির হাসান হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে সচিবদের নিয়োগে নিষেধাজ্ঞা সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক শীর্ষক সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It