1. news@gmail.com : news :

বীমা কোম্পানির ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি হাজারে ১ টাকা বহাল

  • Update Time : Wednesday, July 22, 2026

বীমা কোম্পানিগুলোর ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে ১ টাকা বজায় রেখে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার (১৯ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (বীমা শাখা) থেকে এই গেজেট প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালার বিধি ৩-এর উপ-বিধি (২)-এ বর্ণিত ছকের কলাম (১)-এ উল্লেখিত ক্রমিক নং ১ এর বিপরীতে কলাম (২) এ উল্লেখিত “২০২৬,” সংখ্যা ও কমা বিলুপ্ত করা হয়েছে।

এর ফলে ২০২৬ সালের নিবন্ধন নবায়নের জন্য বীমা কোম্পানিগুলোকে ২০২৪ সালে অর্জিত প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা হারে ফি দিতে হবে।

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি একটি বিতর্কিত গেজেট প্রকাশের মাধ্যমে বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে ১.০০ টাকা থেকে একলাফে আড়াই গুণ বাড়িয়ে ২.৫০ টাকা নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

তবে ২০২৬ সাল থেকেই নিবন্ধন নবায়ন ফি বৃদ্ধির বিরোধীতা করে আসছিল বেসরকারি খাতের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলো।

কোম্পানিগুলোর দাবি ছিল, এই অস্বাভাবিক ফি বৃদ্ধির ফলে ১০০ কোটি টাকা গ্রস প্রিমিয়াম সম্পন্ন একটি কোম্পানির ফি ১০ লাখ টাকা থেকে বেড়ে ২৫ লাখ টাকা হয়ে যাবে।

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র পক্ষ থেকে এই বর্ধিত ফি অবিলম্বে মওকুফের দাবি জানানো হয় এবং এটিকে খাতের জন্য একটি বড় আর্থিক বোঝা হিসেবে আখ্যায়িত করা হয়।

কিন্তু বীমা মালিকদের এই দাবি উপেক্ষা করেই গত ২৩ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সকল বীমা কোম্পানির ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ২.৫০ টাকা হারে-ই পরিশোধের নির্দেশ দেয়।

পরবর্তীতে বীমা কোম্পানিগুলোর দাবির প্রেক্ষিতে নির্দেশনাটি পুনর্বিবেচনা করে ২০২৬ সালের জন্য নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে ১ টাকা হারে নির্ধারণ করতে এফআইডি’কে নির্দেশনা জারির অনুরোধ জানায় নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে: বাণিজ্যমন্ত্রী করোনায় লুটপাট ১৩ কোটি টাকা: দুর্নীতির মামলায় আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It