1. news@gmail.com : news :

বার্জার ডিলার-পেইন্টারদের জন্য ডেবিট ও প্রিপেইড কার্ড চালু করল ডাচ্-বাংলা ব্যাংক

  • Update Time : Wednesday, May 20, 2026

বার্জার পেইন্টস বাংলাদেশের ডিলার-পেইন্টারদের জন্য মাস্টারকার্ডের সহযোগিতায় নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু করেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি।

সম্প্রতি এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এহতেশামুল এইচ খান, বার্জার পেইন্টসের এমডি রূপালী চৌধুরী এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও পরিচালক জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যদের মধ্যে ছিলেন বার্জার পেইন্টসের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার, চিফ বিজনেস অফিসার আবুল কাসেম মোহাম্মদ সাদেক নেওয়াজ এবং চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ তারেকসহ তিনটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডাচ্-বাংলা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেইন্টারদের জন্য চালু হওয়া নতুন প্রিপেইড কার্ডের মাধ্যমে মাস্টারকার্ডের প্রাইসলেস স্পেশালস প্লাটফর্মের আওতায় দেশব্যাপী ১০ হাজারের বেশি আউটলেটে বিশেষ সুবিধা পাওয়া যাবে। এছাড়া ডাইনিং ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ ৩০ শতাংশ, ইলেকট্রনিকস মার্চেন্টদের কাছে সর্বোচ্চ ৩৫ শতাংশ, হোটেল ও রিসোর্টে সর্বোচ্চ ৫০ শতাংশ, এয়ার টিকিটে সর্বোচ্চ ১০ শতাংশ এবং নির্বাচিত ই-কমার্স প্লাটফর্মে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড়া উপভোগ করা যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বার্জারের ডিলারদের জন্য নতুন ডেবিট কার্ডে থাকছে আকর্ষণীয় সব সুবিধা। এর মধ্যে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ডাইনিং অফার, খুচরা কেনাকাটায় ১০-২৫ শতাংশ এবং হোটেল ও রিসোর্টে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত সাশ্রয়।

এছাড়া কার্ড হোল্ডাররা ঈদ, রমজান, দুর্গা পূজা ও অন্যান্য বিশেষ উপলক্ষে মৌসুমি ক্যাম্পেইন সুবিধা, কন্ট্যাক্টলেস পেমেন্ট ও নির্দিষ্ট লেনদেনে ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত? বাংলাদেশ ব্যাংকের দুই পুনঃঅর্থায়ন স্কিমে পূবালী ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It