1. news@gmail.com : news :

বাংলাদেশ ব্যাংকের ৩ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি

  • Update Time : Tuesday, February 24, 2026

বাংলাদেশ ব্যাংকের ৩ কর্মকর্তাকে শোকজ করা পর এবার তাদেরকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তারা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ আখ্যা দেন। এরপর তাদেরকে শোকজ করা হয়। পরে আজ তাদের বদলি করা হয়।

যাদের শোকজ ও বদলি করা হয়েছে তারা হলেন—বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ।

কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের সময় বৃদ্ধি

এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নওশাদ মোস্তফাকে বরিশাল অফিস, মাসুম বিল্লাহকে রংপুর ও গোলাম মোস্তফা শ্রাবণকে বগুড়া অফিসে বদলি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, পত্র-পত্রিকায় যাদের নাম এসেছে, তারাই শোকজের তালিকায় রয়েছেন। তাদেরকে আগামী ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তিন কর্মকর্তা বক্তব্য দেন। সেখানে তারা বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে তড়িঘড়ি করে পর্ষদ সভা করাসহ বিভিন্ন বিষয়ে গভর্নরের সমালোচনা করেন এবং গভর্নরকে ‘স্বৈরাচার’ বলেন।

বাংলাদেশ ব্যাংকের স্টাফ রেগুলেশন অনুযায়ী, কর্মকর্তাদের সংবাদ সম্মেলন, সভা বা বক্তব্য দেওয়ার আগে গভর্নরের অনুমোদন নিতে হয়। এছাড়া গভর্নর বা কোন কর্মকর্তাদের বিষয়ে আপত্তি থাকলে তা অভ্যন্তরীণ ফোরামে আলোচনার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদ সম্মেলন করার সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সোমবার থেকে স্বাভাবিক লেনদেনে ডাচ-বাংলা ব্যাংক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত সিটি ব্যাংক বাজারে নিয়ে এলো ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It