1. news@gmail.com : news :

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব

  • Update Time : Friday, March 14, 2025

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজার ভ্রমণ করবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন।

কক্সবাজারে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন।

এরআগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ২৬ মিনিটে গুতেরেসকে বহনকারী এমিরেটসের এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে-৫৮৬) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সোমবার থেকে স্বাভাবিক লেনদেনে ডাচ-বাংলা ব্যাংক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত সিটি ব্যাংক বাজারে নিয়ে এলো ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It