1. news@gmail.com : news :

পারফিউম ক্রয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

  • Update Time : Monday, November 17, 2025

প্রিমিয়াম পারফিউম ব্র্যান্ড জোনাকি বাই নাসরিন জামির-এর পারফিউম ক্রয়ে এক্সক্লুসিভ ডিসকাউন্ট উপভোগ করবেন প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহকরা।

এ উপলক্ষে সম্প্রতি প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এই সহযোগিতার আওতায় জোনাকি বাই নাসরিন জামির থেকে পারফিউম ক্রয়ের ক্ষেত্রে প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা ১৫% ডিসকাউন্ট এবং প্রাইম ব্যাংকের সকল কার্ডধারী ও নীরা গ্রাহকরা ১০% ডিসকাউন্ট উপভোগ করবেন।

এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন- প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং জোনাকি বাই নাসরিন জামির-এর প্রতিষ্ঠাতা ও সিইও নাসরিন জামির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব অ্যাফ্লুয়েন্ট ব্যাংকিং তাকিয়ান চৌধুরী; জোনাকি বাই নাসরিন জামির-এর হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মো. সায়েদ মুস্তাফিজ এবং দুই প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করল, যা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
প্রধানমন্ত্রী-এরদোগান বৈঠক, সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It